• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

জয়ের পথে আরও এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৪, ১২:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বেশিরভাগ দোদুল্যমান রাজ্যেই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিবিসির খবর বলছে, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় বেশিরভাগ ভোট গণনা শেষ হয়েছে। এই রাজ্য তিনটিতে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এছাড়া নেভাদা, অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, মিনেসোটা, আলাস্কায় এগিয়ে আছেন ট্রাম্প। সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

অপরদিকে মিশিগান রাজ্যে এগিয়ে রয়েছেন কমলা। তবে সেখানে এ পর্যন্ত মাত্র ৩২ শতাংশ ভোট গণনা হয়েছে। সুতরাং আরও ভোট গণনা হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টেও যেতে পারে। এছাড়া মেইন রাজ্যেও এগিয়ে আছেন কমলা। তবে সেখানে ইলেকটোরাল ভোট মাত্র তিনটি।

বার্তা সংস্থা এপির পরিসংখ্যান বলছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের দল এরই মধ্যে ২৪৭টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছে। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের ঝুড়িতে যাচ্ছে ২১৪টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট। নর্থ ক্যারোলাইনায় বড় জয় পেয়েছেন ট্রাম্প। সেখানে ১৬টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। ওই অঙ্গরাজ্যে রিপাবলিকানদের জয় গুরুত্বপূর্ণ হলেও তা ঐতিহাসিক ভোটের ধারাকে ধরে রেখেছে।

ট্রাম্প ২০১৬ সালে সেখানে তিন দশমিক ৬৬ শতাংশ এবং ২০২০ সালে এক দশমিক ৩৪ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন। ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে ওই রাজ্যে সর্বশেষ ২০০৮ সালে বারাক ওবামা জয়ী হয়েছিলেন। তবে বারাক ওবামা ২০১২ সালে তার পুনর্নির্বাচনের সময় রিপাবলিকান প্রার্থী মিট রমনির কাছে নর্থ ক্যারোলাইনা হারান।

আরও পড়ুন

মার্কিন ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্ব পেয়েছে দুই বিষয়

নর্থ ক্যারোলাইনার পর এবার সুইং স্টেট জর্জিয়ায় জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। ইলেকটোরাল মানচিত্রের অবস্থা অনেকটাই ২০১৬ সালের নির্বাচনের মত, যখন নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে যেসব কাউন্টির ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে সামান্য হলেও লক্ষণীয়ভাবে এগিয়ে আছেন সাবেক এই প্রেসিডেন্ট।

এদিকে জয়ের আভাস পাওয়ার পর পরই গুরুত্বপূর্ণ সুইং স্টেটে জয় উদযাপন করতে শুরু করে দিয়েছেন ট্রাম্পের সমর্থকরা। নির্বাচনী ফলাফলে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে তার সমর্থকদের উল্লাসের ছবি সামনে আসছে। কেউ ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেইক অ্যামেরিকা গ্রেট এগেইন’, সংক্ষেপে ‘মাগা’ লিখা টুপি পরেছেন, আবার কেউ আমেরিকার পতাকা গায়ে জড়িয়েছেন। বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, গণতন্ত্র ও অর্থনীতিকে বেশি গুরুত্ব দিয়েছেন ভোটাররা। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় সকাল থেকেই শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

কে

  • মার্কিন নির্বাচন
  • ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
ট্রাম্প আমলে বাংলদেশ-মার্কিন সম্পর্কে বড় পরিবর্তন হবে না
ট্রাম্প আমলে বাংলদেশ-মার্কিন সম্পর্কে বড় পরিবর্তন হবে না
ডোনাল্ড ট্রাম্পকে জামায়াতের অভিনন্দন
ডোনাল্ড ট্রাম্পকে জামায়াতের অভিনন্দন
ট্রাম্পকে কমলার অভিনন্দন
ট্রাম্পকে কমলার অভিনন্দন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।