দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছেন সাধারণ মানুষ।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুলাই) সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিক্ষোভকারীরা। এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত একজন নিহত ও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (মঙ্গলবার) কেনিয়ার রাজধানী নাইরোবিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। এ সময় এক বিক্ষোভকারী নিহত হন। এ পরিস্থিতিতে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
গত মাসে কেনিয়া সরকার কর বৃদ্ধি সংক্রান্ত একটি নতুন বিল পাস করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার বিতর্কিত বিলটি প্রত্যাহার করে নেয়। এরপর অপশাসন, দুর্নীতি, পুলিশের জবাবদিহিতা না থাকা ও সাম্প্রতিক সহিংসতায় কয়েকজনের প্রাণহানির জেরে রুটোর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ শুরু করে দেশটির সাধারণ মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট রুটো; আর পদত্যাগ করেছেন দেশটির পুলিশপ্রধান। এরপর বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানান প্রেসিডেন্ট রুটো। কিন্তু বিক্ষোভকারীদের এক দাবি, রুটোর পদত্যাগ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রুটোর সঙ্গে কোনও সংলাপে বসবেন না তারা।
গতকাল (মঙ্গলবার) দক্ষিণ নাইরোবির কিটেনজেলা এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হন। পরে তাঁর মরদহে নিয়ে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ; তারা ‘রুটোর বিদায় চাই’ স্লোগান দেন।
কে