দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পশ্চিম সিডনিতে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে তিন শিশু প্রাণ হারিয়েছে। রাজ্যের পুলিশ জানিয়েছে, এদের একজন ১০ বছরের কিশোরী এবং বাকি দু’জনের বয়স দুই ও চার বছর।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ আরো জানিয়েছে, শনিবার দিবাগত রাতে ফ্রিম্যান স্ট্রিটের একটি বাড়িতে আগুন লাগার পর জরুরী ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
নিহত তিন শিশুর পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি। এদিকে ২৯ বছর বয়সী শিশুকে মাতা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেট সুপার ড্যানি ডোহার্টি এই দুর্ঘটনাকে "অবিশ্বাস্যভাবে দুঃখজনক" হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ২৮ বছর বয়সী একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাকে শিশুদের পিতা হিসেবে সনাক্ত করেছে। ওই ব্যক্তি পুলিশ এবং জরুরি পরিষেবার ব্যক্তিদেরকে বাড়ির ভিতরে থাকা লোকদের উদ্ধার করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন।
পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানানো হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
এমএ