দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনের মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহে একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। এ হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বার্তাসংস্থা সিনহুয়া মঙ্গলবার (২ জুলাই) জানিয়েছে, আহত আরও কয়েকজনকে শহরের আল-আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার প্রকাশিত এক প্রেস বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা উত্তর গাজার শেজাইয়া এলাকা, দক্ষিণ গাজার রাফাহ শহর এবং মধ্য গাজায় তাদের অভিযান অব্যাহত রেখেছে।
গত ২৪ ঘন্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় পঁচিশ জন ফিলিস্তিনি নিহত হয়, আহত হয়েছে আরও একাশি জন। ফলে গাজায় মোট ফিলিস্তিনি মৃতের সংখ্যা সায়ত্রিশ হাজার ৯২৫ জনে পৌঁছেছে।
গাজা-ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের শুরুতে ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাতাশি হাজার ১ শত একচল্লিশ জন আহত হয়েছে।
গত বছরের ৭ অক্টোবরে হামাস প্রতিরোধ যোদ্ধাদের দক্ষিণ ইসরায়েলে অভিযানের পরে ইসরায়েল প্রতিশোধ নেওয়ার জন্য গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করেছিল। হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার দুইশত জন নিহত হয়েছিল এবং তাদের হাতে ২৫০ জনেরও বেশি জিম্মি হয়েছিল।
সূত্র: সিনহুয়া।
এমএ