দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের রাজধানী বৈরুতগামী রাত্রীকালীন সমস্ত ফ্লাইট স্থগিত করেছে জার্মানির রাষ্ট্রীয় এয়ারলাইন্স লুফথান্সা। এই সিদ্ধান্তের আওতায় রাতের বেলায় বৈরুত অভিমুখী কিংবা বৈরুত থেকে জার্মানি অভিমুখী সমস্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
ইসরাইলের বর্বর সামরিক বাহিনী সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসনের হুমকি দিয়েছে। এমনকি ইসরাইলি জঙ্গিবিমানগুলো কয়েকদিন আগে লেবাননের ওপর আগ্রাসী বিমান মহড়া পরিচালনা করেছে। এ প্রেক্ষাপটে জার্মান এবং সুইস বিমান কোম্পানি ফ্লাইট পরিচালনার শিডিউলে রদবদলের এই ঘোষণা দিল।
জার্মান এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। লুফথানসা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও ঘোষণা দিয়েছে যে, তারা জুলাই মাসের শেষ পর্যন্ত বৈরুতের সমস্ত রাত্রিকালীন ফ্লাইট স্থগিত করে দিনের বেলায় পরিচালনা করবে।
এমএ