দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ আজ রোববার (৩০ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হবে। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জুলাই।
ভোট-পূর্ব জরিপে পূর্বাভাষ দেয়া হয়েছিল, ইমানুয়েল ম্যাক্রোঁর জোটটি ২০ থেকে ২১ শতাংশ ভোট পেতে পারে। ফ্রান্সের জাতীয় পরিষদে ৫৭৭ আসন রয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য তার দলের প্রয়োজন ২৮৯ আসন, কিন্তু, ম্যাক্রোঁর জোটের আসন ছিল ২৫০টি। তাই ক্ষমতায় থাকাকালে আইন পাস করার জন্য অন্যান্য দলের সমর্থন প্রয়োজন পড়েছে।
এদিকে, এ নির্বাচনে প্রথমবারের মত ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কট্টর ডানপন্থি ন্যাশনাল র্যালি (আরএন) দলের নেতা মেরিন লে পেন। বর্তমানে দলটির নেতৃত্বে আছেন ২৮ বছর বয়সী জর্দান বারদেলা। গত শুক্রবার (২৮ জুন) মধ্যরাত পর্যন্ত আরএন প্রার্থীরা দেশটিতে নির্বাচনী প্রচারণা চালিয়েছে।
এ দলটি অভিবাসনবিরোধী ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনাকারী হিসেবে পরিচিত।
এবারের নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর রেনেসাঁ দলটি অর্ধেকের বেশি আসন হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ভরাডুবির শিকার হয় ম্যাক্রোঁর দল। ফলে, তড়িঘড়ি করে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ফ্রান্সের ডানপন্থি আরএন দলটি ৩২ শতাংশ ভোট পেয়েছিল যেখানে ম্যাক্রোঁর রেনেসাঁ দলটি পেয়েছিল মাত্র ১৪ শতাংশ ভোট।
এমএ