দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার দায়ে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও তার সামরিক প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)।
হেগ-ভিত্তিক আদালত মঙ্গলবার (২৫ জুন) এক বিবৃতিতে বলেছে, বিচারকরা মনে করেন যে, অভিযুক্ত ব্যক্তিরা ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত "ইউক্রেনীয় বৈদ্যুতিক অবকাঠামোর বিরুদ্ধে রাশিয়ান সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার জন্য" দায়ী ছিল। এ কারণে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করার যুক্তিসঙ্গত কারণ ছিল।
আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সব অপরাধীদের অবশ্যই জানা উচিত—ন্যায়বিচার একদিন করা হবেই। আর আমরা আশা করি, তাদের কারাগারে দেখতে পাব।’
এ পরোয়ানা জারির পর রাশিয়ার নিরাপত্তা কাউন্সিল বলেছে, মস্কোর বিরুদ্ধে যে ‘হাইব্রিড’ যুদ্ধ চলছে, তারই অংশ হলো শোইগুকে গ্রেপ্তারে জারি করা এই পরোয়ানা।
এর আগে গত বছরের মার্চে যুদ্ধাপরাধের অভিযোগ এনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে ওই পরোয়ানা খাতা-কলমেই থেকে গেছে, কারণ পরোয়ানা জারি হওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের এখতিয়ার নেই এই আদালতের।
এ ছাড়া রাশিয়া আইসিসির সদস্য দেশ নয়। আদালতটি শুধু সদস্য দেশগুলোকে নিয়েই বিচারকাজ চালাতে পারে।
এমএ