দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈদ্যুতিক ব্যবস্থায় বড় ধরনের গোলযোগের কারণে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরের দুটি টার্মিনালের সব ফ্লাইট বাতিল হয়ে গেছে। টার্মিনাল ১ এবং ২ এর হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। তবে, টার্মিনাল এক এবং দুইয়ের বিদ্যুত সরবরাহ চালু হলে যাত্রী আগমন ও বহির্গমন ব্যবস্থা পুনরায় শুরু করা হয়েছে।
বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস উডরফের উদ্ধৃতিতে বলেছে, বিদ্যুৎ এরই মধ্যে আবার চালু করা হলেও রবিবার দুই টার্মিনাল থেকে আর কোনো ফ্লাইট ছেড়ে যাবে না। রবিবার (২৩ জুন) ভোররাতে দক্ষিণ ম্যানচেস্টার এবং বিমানবন্দরসহ পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সবচেয়ে ছোট টার্মিনাল ৩ এ বিদ্যুৎ ফিরে এসেছে এবং ফ্লাইট দেরিতে ছেড়ে যাচ্ছে।
উডরফ বলেছেন, রবিবারের ফ্লাইটে দেরি হবে এবং ফ্লাইট বাতিলও হতে থাকবে। সোমবার থেকে আবার স্বাভাবিক কার্যক্রম চালু হবে। যুক্তরাজ্যের সবচেয়ে বড় এই বিমানবন্দর থেকে লন্ডনের বাইরে ছেড়ে যাওয়ার কথা ছিল ১০০ টিরও বেশি ফ্লাইট। সেগুলো সবই বাতিল হয়েছে। আবার ম্যানচেস্টার বিমানবন্দরমুখী বহু ফ্লাইটেরও গতিপথ পরিবর্তন করে অন্যদিকে পাঠিয়ে দেয়া হয়েছে।
এয়ারলাইনস বলেছে, লাগেজ প্রক্রিয়াকরণ ব্যবস্থায় সমস্যা তৈরী হয়েছে। এতে যাত্রীরা কেবল একটি কেবিন ব্যাগ নিয়ে বিমানে চড়তে পারবেন।
উডরফ আরো জানান, বিমানবন্দরের বৈদ্যুতিক ব্যবস্থায় বড় ধরনের গোলযোগের কারণেই ঘটেছে এমন ঘটনা। সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। টার্মিনাল ১ এ ইজি জেট, এমিরেটস, ইতিহাদ, টার্কিশ এয়ারলাইন্সসহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে। আর টার্মিনাল ২ তে বাতিল হয়েছে এয়ার ফ্রান্স, ক্যাথাই প্যাসিফিক, কেএলএম সিঙ্গাপুর এয়ারলাইন্স, ভার্জিন আটলান্টিক, জেট টুসহ আরো কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট।
এমএ