দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুজনের বয়স মিলে প্রায় ২০০। এই বয়সেই বিয়ে করেছেন তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী এদুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে গত শনিবার (৮ জুন)। ফ্রান্সের নরমান্ডি শহরের ডি-ডে সৈকতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন হারোল্ড টেরেনস ও জিয়ানে সুয়েরলিন। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, বর টেরেনেসের বয়স ১০০ বছর। আর কনে সুয়েরলিনের বয়স ৯৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঠে লড়াই করা টেরেনস বলেন, বিয়ের দিন (শনিবার) ছিল আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আর কনে সুয়েরলিনে বলেন, প্রেম কি শুধু যুবক-যুবতীদের জন্য, না। ভালোবাসা কি আপনি জানেন? আমরা বাটারফ্লাই পেয়েছি। আমাদের তেমন কিছু করার নেই।
ডি-ডে একটি স্মরণীয় দিন। জার্মানির নাৎসি বাহিনীকে বিতাড়িত করতে এই দিনেই নরমান্ডি সৈকতে অবতরণ করে ইউরোপীয় বাহিনী।
এদিকে, টেরেনস ও সুয়েরলিনের বিয়ে উপলক্ষে নারমান্ডির রাস্তায় জড়ো হন অনেকে। এর মধ্যে অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পোশাকও পড়েন। বাজানো হয় নানা ধরণের গানও।
বিয়ের জন্য দুজনের হ্যাঁ বলার পর এই নবদম্পতি আংটি অদলবদল করেন। টেরেনস বলেন, এই আংটির দিয়েই আমি তোমাকে বিয়ে করব। এ সময় কনে সুয়েরলিন হাসতে হাসতে বলেন, সত্যি। এরপরেই শ্যাম্পেনের বোতল তুলে ধরে বাহিরে থাকা লোকদের দেখান টেরেনস।
এম