দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনকে মিরেজ ২০০০ মডেলের যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা কথা জানিয়েছেন। ফরাসি টিভি স্টেশনকে বৃহস্পতিবার (৬ জুন) এ সাক্ষাৎকারে তিনি একথা জানান।
রাশিয়ার সঙ্গে টানা দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ জিততে ইউক্রেনকে এই যুদ্ধবিমান দেওয়ার কথা ভাবছে ন্যাটো সদস্য দেশ ফ্রান্স। শুক্রবার (৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিনি বলেছেন, শুক্রবার ডি-ডে বার্ষিকী উদযাপনের অংশ হিসাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফ্রান্স সফর উপলক্ষ্যে তার সরকার ইউক্রেনকে এই যুদ্ধবিমান সরবরাহের কথা ঘোষণা করবে। ফ্রান্স ঠিক কতগুলো মিরেজ যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে কিংবা এসব যুদ্ধবিমান ঠিক কখন বা কোন আর্থিক শর্তে কিয়েভকে প্রদান করবে সেটিও তিনি উল্লেখ করেনি।
মিরেজ-২০০০ যুদ্ধবিমান হচ্ছে ফ্রান্সের তৈরি মাল্টিরোল সিঙ্গেল ইঞ্জিন চতুর্থ প্রজন্মের ফাইটার জেট। মিরেজ ‘এয়ার টু এয়ার’ এবং ‘এয়ার টু গ্রাউন্ড’ দুই ধরনের হামলার ক্ষেত্রেই সফল। এই যুদ্ধবিমান রাতেও হামলা চালাতে পারে।
এম