দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চেক প্রজাতন্ত্রে রাজধানী প্রাগের প্রায় ১০০ কিলোমিটার পূর্বে বুধবার (৬ জুন) গভীর রাতে চেক প্রজাতন্ত্রের পারডুবিস শহরে একটি মালবাহী ট্রেনের সাথে একটি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। ট্রেনটিতে ওই মুহুর্তে ৩০০ জনেরও বেশি যাত্রী ছিল, যাদের মধ্যে অনেকেই বিদেশি ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।
খবরে বলা হয়েছে, বেসরকারি রেজিওজেট কোম্পানি দ্বারা চালিত এক্সপ্রেস ট্রেনটি স্লোভাকিয়ার সীমান্তের কাছে পশ্চিম ইউক্রেনীয় শহর চপ যাচ্ছিল। মালবাহী ট্রেনটি ক্যালসিয়াম কার্বাইড বহন করছিল বলে জানা গেছে।
স্থানীয় জরুরি মুখপাত্র আলেনা কিসিয়ালা স্থানীয় চেক টিভিকে বলেন, "আমি নিশ্চিত করতে পারি যে চারজন নিহত হয়েছেন।" দুর্ঘটনাটি স্থানীয় সময় রাত এগারোটায় পারডুবিসের প্রধান ট্রেন স্টেশনের কাছে ঘটেছিল, চেক টিভি আরও জানিয়েছে।
প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা এই দুর্ঘটনাকে একটি "মহা বিপর্যয়" হিসেবে আখ্যা দিয়ে শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-লিখেছেন, ‘আমরা সবাই নিহত ও আহতদের পাশে আছি।’
বুধবার দিবাগত রাতে ১টার দিকে স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রী ভিট রাকুসান বলেছেন, বেশিরভাগ আহতই হালকা এবং যাত্রীদের ট্রেন স্টেশন ভবনে সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: সিএনএন।
এম