• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বিশ্বকাপ আয়োজনে সৌদির প্রধান বাধা শ্রমিক নির্যাতন

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ জুন ২০২৪, ২০:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক সৌদি আরব। বিষয়টি নিয়ে বেশ অগ্রগতি করেছে তারা। তবে, চূড়ান্ত হওয়ার আগেই ভয়াবহ অভিযোগের মুখে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশটি। অভিবাসী শ্রমিকদের জোর করে কাজ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অভিযোগ লিখিতভাবে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) দেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, ট্রেড ইউনিয়ন দ্য বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার ইন্টারন্যাশনাল (বিডাব্লিউআই) আইএলওতে অভিযোগটি দিয়েছে। তারা বলছে, সৌদি আরবে অভিবাসী শ্রমিকেরা শ্রম অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। তাদের সঠিকমত মজুরি দেওয়া হচ্ছে না। শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখা থেকে শুরু করে নিয়োগদাতার অবৈধভাবে অর্থ আদায়, তাদের ইচ্ছামত কাজ করতে বাধা দেওয়াসহ বিভিন্ন নির্যাতন করা হচ্ছে।

সৌদিতে শ্রম অধিকার লঙ্ঘনের মাত্রাকে ‘মহামারি’ বলে আখ্যা দিয়েছে বিডাব্লিউআই। অভিযোগের বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণাদি রয়েছে এমনটি জানিয়ে সংস্থাটি জানায়, জোরপূর্বক শ্রমিকদের কাজ করানো দাসত্বের একটি আধুনিক রূপ। এমনটা করে সৌদি জাতিসংঘের বাধ্যতামূলক শ্রম কনভেনশন লঙ্ঘন করছে।

বিডাব্লিউআইর মহাসচিব অ্যাম্বেট উইসন বলেন, ‘সৌদিতে শ্রমিক সংগঠন নিষিদ্ধ। এমনটা করে তারা আন্তর্জাতিক আইন মানছে না। দীর্ঘ এক দশক ধরে নির্যাতনের শিকার শ্রমিকদের ক্ষতিপূরণ দিচ্ছে না তারা।’

এক কোটি ২০ লাখ শ্রমিকের প্রতিনিধিত্বের দাবি করা বিডাব্লিউআই সৌদিতে শ্রম আইন লঙ্ঘনের জন্য আইএলওকে তদন্তের জন্য আহ্বান জানিয়েছে। গার্ডিয়ান বলছে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ফেয়ারস্কয়ার সংস্থাগুলোর মতো অভিবাসী শ্রমিকের ওপর চালানো নির্যাতন নিয়ে কাজ করে বিডাব্লিউআই।

২০৩৪ সালে এশিয়ায় ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপ আয়োজনে একমাত্র বিডকারী দেশ সৌদি আরব। অন্য কেউ বিড না করায় সৌদি ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করবে তা এক প্রকার নিশ্চিত। তবে, এখন পর্যন্ত ফিফা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। শিগগিরই ঘোষণাটি দেওয়ার কথা রয়েছে। তবে, এর আগেই শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ উঠল সৌদির বিরুদ্ধে।

আইওএলতে দেওয়া অভিযোগের ফলে প্রচণ্ড চাপে পড়বে ফিফা। কারণ, এর আগেও সৌদিকে শ্রম আইন নিয়ে সাবধান করেছিল তারা। যদি মধ্যপ্রাচ্যের দেশটি যথাযথভাবে আইন না মানে তাহলে সেখানে বিশ্বকাপ আয়োজন করা যাবে না, এমন হুমকি দিয়ে রেখেছে তারা।

ফিফার বিডিং রুলস অনুযায়ী, ২০৩০ ও ২০৩৪ সালে বিশ্বকাপ আয়োজনের বিডকারী দেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারকে সম্মান করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

এইচআরডাব্লিউ পরিচালক মিনকি ওরডেন বলেন, ‘অভিযোগটির মতে, সৌদিতে জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে অর্থপূর্ণ সুরক্ষা নেই। বিশ্বকাপ আয়োজনে সৌদির একমাত্র বাধা হতে পারে এটি। ফিফাকে তাদের উত্তর দিতে হবে।’

এম

  • ফুটবল বিশ্বকাপ
  • সৌদি আরব
  • ফিফা
  • আইএলও
  • দ্য বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার ইন্টারন্যাশনাল
  • শ্রমিক নির্যাতন
  • শ্রম আইন
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে আইএলও
বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে আইএলও
তিন দেশ ও ফিফার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা
তিন দেশ ও ফিফার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা
প্রবাসী শ্রমিকদের সুখবর দিলো সৌদি আরব
প্রবাসী শ্রমিকদের সুখবর দিলো সৌদি আরব
সৌদি আরব যুবদলের পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি গঠন
সৌদি আরব যুবদলের পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি গঠন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।