দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ান স্পেস এজেন্সি’র (রসকসমস) মহাকাশচারী স্কোয়াডের কমান্ডার ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) তাস’র বিশেষ সংবাদদাতা ওলেগ কোনোনেনকো বিশ্বের প্রথম ব্যক্তি যিনি সামগ্রিকভাবে ১ হাজার দিন পৃথিবীর কক্ষপথে আইএসএস-এ কাটিয়েছেন।
মহাকাশে তার পঞ্চম যাত্রায় এবং আইএসএসের কমান্ডার হিসাবে তার তৃতীয় কার্যকালীন সময়ে তিনি এই মাইলফলকটি ছুঁয়েছেন।
রসকসমস প্রেস অফিস বুধবার (৫ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ ০০:০০:২০ মস্কোর স্থানীয় সময়, রসকসমস স্টেট কর্পোরেশন মহাকাশচারী ওলেগ কোনোনেনকো যিনি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করছেন, তিনি মোট স্পেসফ্লাইট সময়কালের পরিপ্রেক্ষিতে বিশ্বে প্রথমবারের মতো মহাকাশে অবস্থানের ১ হাজার দিনের রেকর্ড গড়েছেন।’
কোননেঙ্কো ফেব্রুয়ারীতে একনাগাড়ে ৮৭৮ দিন মহাকাশে অবস্থানের রেকর্ড ভেঙ্গেছিলেন। ইতিপূর্বে এই রেকর্ডটি প্রাক্তন মহাকাশচারী গেনাডি পাডালকার হাতে ছিল।
তিনি ২০২৩ সালের সেপ্টেম্বরে মহাকাশচারী নিকোলাই চুব এবং নাসা (NASA) মহাকাশচারী লোরাল ও'হারার সাথে সয়ুজ এমএস-২৪ (MS-24) মহাকাশযানে আইএসএস-এ (ISS) পৌঁছেছিলেন। কোননেঙ্কোর রেকর্ড-ব্রেকিং মিশনের সমাপ্তি চিহ্নিত করে ২০২৪ সালের সেপ্টেম্বরে পৃথিবীতে ফিরে আসার কথা।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানুষের বসবাসের ১৫ বছরে মহাকাশচারীরা ২৫ লক্ষের বেশি ছবি তুলেছেন।
এম