দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাপান বুধবার (৫ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে। ভারতের লোকসভা নির্বাচনে মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট জয়লাভ করায় দেশটিকে টোকিও’র একটি ‘গুরুত্বপূর্ণ অংশীদার’ বলে অভিহিত করেছে।
সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটকে বিজয়ী ঘোষণা করায় আমরা তাদেরকে অভিনন্দন জানাই।’
তিনি বলেন, ‘ভারত একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমরা জাপান-ভারত সম্পর্ক জোরদার অব্যাহত রাখবো।’
বুথফেরত জরিপে মোদীর হিন্দু জাতীয়তাবাদী দলের বড় ধরনের জয়ের অনুমান করা হলেও এক দশকের মধ্যে এই প্রথমবারের মতো তার দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালো।
সূত্র: এএফপি।
এম