দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দিল্লিতে বিজেপির সদর দফতরে মঙ্গলবার (৪ জুন) দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মন থেকে আমি আজ খুব খুশি। আজকের বিজয় বিশ্বের বৃহত্তম বিজয়। এই জয় ভারতীয়দের।
লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ জোট জয়ী হয়েছে বলে ঘোষণা দেন মোদি। ভাষণের শুরুতে সমর্থকদের ধন্যবাদ জানান মোদি।
তিনি বলেছেন, ১৯৬২ সালের পর কোনো সরকার তৃতীয়বার জয়ী হয়নি। কিছু এলাকায় বিজেপির ভোট দ্বিগুণ হয়েছে। দিল্লিতে বিজেপি জয় পেয়েছে। কেরালাতেও একটি আসন পেয়েছে দল।
ভারতের নির্বাচনি প্রক্রিয়ার প্রশংসা করে মোদি বলেছেন, এর জন্য সব ভারতীয় গর্ববোধ করেন। ভারতীয় গণতন্ত্র গ্রহণযোগ্যতা ও কার্যকারিতার একটি উদাহরণ। বিজয়ের এই মুহূর্তে আমি দেশের প্রতিটি ভোটারকে বলব, আমি তাদের মাথা নত করে সালাম জানাতে চাই। নির্বাচনের সব প্রার্থীকে শুভেচ্ছা জানাতে চাই।
মোদি বলেছেন, ভারতের ভবিষ্যৎ নিয়ে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হবে। এই আস্থার সম্পর্ক গণতন্ত্রের বড় শক্তি।
এম