দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের সবগুলোর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ৫৪৩টি আসনের মধ্যে ২৪০টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস ৯৯টি আসন।
তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবারের লোকসভা নির্বাচনে তৃতীয় লিঙ্গের যে কজন প্রার্থী অংশ নিয়েছিলেন তাদের সবাই হেরেছেন। তারা শুধু হারেনইনি জামানতও হারিয়েছেন। এসব প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এরমাধ্যমে ফুটে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গনে কতটা পিছিয়ে আছেন এই গোষ্ঠীর মানুষ। লোকসভায় এখন পর্যন্ত তৃতীয় লিঙ্গের কেউ নির্বাচিত হননি।
খবরে বলা হয়, ধনবাদে নির্বাচন করা তৃতীয় লিঙ্গের সুনাইনা কিন্নান পেয়েছেন মাত্র ৩ হাজার ৪৬২ ভোট। রাজন সিং নামের আরেকজন, যিনি দক্ষিণ দিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পেয়েছেন ৩২৫ ভোট। মধ্যপ্রদেশের দামোহ থেকে নির্বাচন করা দুর্গা মাওসি পেয়েছেন ১ হাজার ১২৪ ভোট।
এসব প্রার্থী তাদের অন্য প্রার্থীদের ধারেকাছেও যেতে পারেননি। ফলে নির্বাচনের জামানত হিসেবে তাদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয়েছিল সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া