দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবানন থেকে নিক্ষিপ্ত রকেট এবং ড্রোন হামলায় মঙ্গলবার (৪ জুন) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকার বনে তীব্র দাবানলের সৃষ্টি হয়েছে। আগুনের তীব্র মাত্রায় হতবিহবল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা অগ্নিনির্বাপকদের সহায়তার জন্য অতিরিক্ত জনবল মোতায়েন করেছে এবং ঘটনাস্থলের আশে-পাশের এলাকা থেকে জনগণকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে।
তারা বলছে, ঘন ধোঁয়ার কারণে আইডিএফের ছয় রিজার্ভ সৈন্য সামান্য আহত হয়েছে।
সেনাবাহিনী থেকে আরো বলা হয়েছে, যেসব জায়গায় আগুন লেগেছে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণে নিতে পেরেছে। এই মুহূর্তে কোন মানুষের জীবন ঝুঁকিতে নেই।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা সেনাবাহিনীর সাথে দাবানলের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
লেবাননের রকেট হামলার পর সোমবার এই আগুনের সূত্রপাত বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উল্লেখ করা হয়। প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে।
এম