দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের চাং'ই-৬ চন্দ্র অনুসন্ধান রকেট সফলভাবে চাঁদ থেকে পৃথিবীর দিকে রওনা দিয়েছে। মঙ্গলবার (৪ জুন) চীনের জাতীয় মহাকাশ সংস্থার একটি ঘোষণা অনুসারে এই অনুসন্ধান রকেটটি চাঁদের সুদূর দিক থেকে উড্ডয়নের পর পৃথিবীর দিকে যাত্রা শুরু করেছে। চাঁদের এই অংশটি পৃথিবী থেকে কখনও দৃষ্টিগোচর হয় না এবং চীনের আগে অন্য কোন দেশ চাঁদের এই অংশে কখনও পৌঁছাতে পারেনি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২ ও ৩ জুন নমুনা সংগ্রহের পর স্থানীয় সময় সকাল সাতটা আটত্রিশ মিনিটে চাঁদের পৃষ্ঠ ত্যাগ করে।
চায়না রাষ্ট্রীয় মহাকাশ ব্যববস্থাপনা সংস্থা (সিএনএসএ) জানিয়েছে, এই মিশনে চাং'ই-৬ চাঁদের দূরের দিক থেকে যাত্রার সময়ে এটি উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষম হয়েছিল।
এর পূর্বে চ্যাং'ই-৫ মিশনের চাঁদের আলোকোজ্জ্বল অংশের নমুনা সংগ্রহ করেছিল। কিন্তু, চ্যাং'ই-৬ মিশনে অতিরিক্ত প্রযুক্তিগত চ্যালেঞ্জের অধীনে পরিচালিত হয়েছিল। এটি পরিচালনার জন্য পৃথিবী থেকে কোন সংকেত পাঠানো হয়নি। বরং, এটি Queqiao-2 স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করেছে, যা এই মিশনে সহায়তা করার জন্য এপ্রিল মাসে স্থাপন করা হয়েছিল।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া থেকে প্রকাশিত প্রতিবেদন জানিয়েছে, চ্যাং'ই-৬ প্রোবটি চাঁদের পৃষ্ঠ থেকে মাটি সংগ্রহ করার জন্য একটি ড্রিল এবং একটি রোবোটিক হাত ব্যবহার করে।
বেইজিং ডেইলির প্রতিবেদনে জানিয়েছে, এই মিশনে প্রথমবারের মতো চাঁদের চীনের জাতীয় পতাকাও স্থাপন করেছে। প্রতিবেদন অনুসারে, ২৫ জুনের দিকে প্রোবটি মঙ্গোলিয়া অঞ্চলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: ডব্লিউআইওএন।
এম