দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে মঙ্গলবার একটি ভারী মোটর যান এবং একটি মিনিবাস ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। লিম্পোপো ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিটি সেফটি জানিয়েছে, মঙ্গলবার (২৮ মে) ভোর ৫টা ৫০ মিনিটে মকর জেলার আর৫২১ রোডে দুর্ঘটনাটি ঘটে।
সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন। কিন্তু প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, ঘন কুয়াশার মধ্যে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্যাক্সির সঙ্গে সংঘর্ষ হয়।
জানা গেছে, ধ্বংসস্তূপ থেকে ট্রাকচালকসহ অন্তত দুজনের মরদেহ এখনো বের করা সম্ভব হয়নি।
ঘটনাস্থল পরিদর্শনকারী আঞ্চলিক পরিবহনমন্ত্রী ফ্লোরেন্স রাডজিলানি বলেছেন, মিনিবাসের অধিকাংশ যাত্রীই কর্মস্থলে যাওয়া শিক্ষক। নিউজরুম আফ্রিকা টেলিভিশনকে তিনি বলেন, প্রদেশ হিসেবে আমরা সত্যিই বিধ্বস্ত।
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনা অস্বাভাবিক নয়। মার্চ মাসে, বতসোয়ানা থেকে দক্ষিণ আফ্রিকায় ইস্টার উত্সবে যোগ দিতে ৪৫ জন লোক লিম্পোপোতে একটি বাস দুর্ঘটনায় মারা গিয়েছিল।
এম