দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তর মেক্সিকান রাজ্য নুয়েভো লিওনে বুধবার (২২ মে) সন্ধ্যায় সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রচারণা অনুষ্ঠানে একটি মঞ্চ ভেঙে পড়ার পর পাঁচজন নিহত হয়েছেন।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এ তথ্য নিশ্চিত করে বলেন, উত্তরাঞ্চলীয় রাজ্য নিউভো লিওনের সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে একটি দমকা হাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।
গভর্নর স্যামুয়েল গার্সিয়া সাংবাদিকদের বলেছেন, এই দূর্ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছেন।
মেক্সিকোর সামাজিক নিরাপত্তা ইনস্টিটিউটের পরিচালক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, কয়েক ডজন স্থানীয় ক্লিনিকে চিকিত্সা করা হচ্ছে।
সেন্ট্রিস্ট সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হোর্হে আলভারেজ মেনেজ সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে, মন্টেরির শিল্প কেন্দ্রের কাছে সান পেড্রো গারজা গার্সিয়া শহরের ইভেন্টের একটি দমকা হাওয়ায় মঞ্চটি ভেঙে পড়ে।
সূত্র: রয়টার্স।
এম