দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি'র মৃত্যুতে স্বাগত জানিয়ে ‘উচ্ছ্বাস’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান রিক স্কট। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাইসি সম্পর্কে লিখেছেন, ‘তাকে ভালোবাসা বা সম্মান করা হয়নি এবং কেউ তাকে মিস করবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর নিজস্ব অ্যাকাউন্টে সোমবার (২০ মে) ভোর ৪টা ১মিনিটে রিক স্কট একটি পোস্ট করেন। এ পোস্টে তিনি রাইসি সম্পর্কে লিখেছেন, ‘তাকে ভালোবাসা বা সম্মান করা হয়নি এবং কেউ তাকে মিস করবে না। যদি তিনি চলে যান, আমি সত্যিই আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি স্বৈরশাসকদের হাত থেকে ফিরিয়ে নেয়ার সুযোগ পাবে।’
তার মন্তব্য মধ্যপ্রাচ্যের অনেক মার্কিন মিত্রসহ রাইসির নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করে এমন অসংখ্য বিদেশি কর্মকর্তা এবং দেশগুলোর সঙ্গে সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়েছে।
If Raisi is dead, the world is now a safer & better place. That evil man was a tyrant & terrorist. He was not loved or respected & he will be missed by no one. If hes gone, I truly hope the Iranian people have the chance to take their country back from murderous dictators.
— Rick Scott (@SenRickScott) May 19, 2024
এর আগে রবিবার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এসময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এম