দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
শুক্রবার (১০ মে) দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া এই আদেশের ফলে চলমান লোকসভা নির্বাচনে সরকার বিরোধী ইন্ডিয়া জোটের প্রচারাভিযানে অংশ নিতে পারবেন আম আদমি পার্টির (এএপি) এই প্রতিষ্ঠাতা। খবর- দ্য হিন্দুস্তান টাইমস।
একটি আবগারি দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গত ২১ মার্চ গ্রেপ্তার হন কেজরিওয়াল। তারপর থেকে তিনি কারাগারেই রয়েছেন এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এদিকে ভারতে গত ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সাত দফায় এই ভোট গ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
অর্থাৎ, চূড়ান্ত দফা ভোটের দিন কেজরিওয়াল কারাগারের বাইরে থাকলেও নতুন করে জামিন না পেলে ভোটের ফলাফলের দিন তাকে বন্দিই থাকতে হবে।
ভোটের ফলাফলের দিন তিনি যেন কারাগারের বাইরে থাকতে পারেন তাই তার আইনজীবী অভিষেক মনু সিংঘভি আদালতের কাছে আগামী ৫ জুন পর্যন্ত তাকে জামিন দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু আদালত তাতে সায় দেননি। পরে কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত জামিন দেন।
বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ আগামী ২ জুন কেজরিয়ালকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।
ডিপি/