দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানে আফগান সাংবাদিকরা যে শোচনীয় অবস্থার সম্মুখীন সেই বিষয়টি তুলে ধরেছে বিদেশে অবস্থানকারী সাংবাদিকদের সংগঠন ‘আফগান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’।
তারা বলেছে, পাকিস্তানে আফগান সাংবাদিক আহমাদ হানায়েশের ওপর হামলা হয়েছে। এতে তিনি পা ও মাথায় আঘাত পেয়েছেন।
আহত সাংবাদিকদের পরিবারের বরাতে ইউরোপ ও উত্তর আমেরিকায় অবস্থানরত আফগান সাংবাদিকদের এই সংগঠনটি বলছে, আক্রমণে হানায়েশের অবস্থার অবনতি হয়েছে। তার অস্ত্রোপচার করাতে হবে।
খামা প্রেস জানিয়েছে, আহমাদ হানায়েশের ওপর হামলার কারণ কী, কারা এই ঘটনার পেছনে, তার বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে আফগান সাংবাদিকরা বলছেন, তিনি ইসলামাবাদে অজ্ঞাত ব্যক্তিদের আক্রমণের শিকার হয়েছেন।
কিছু গণমাধ্যমের প্রতিবেদন বলছে, হানায়েশের শারীরিক অবস্থা এখন ‘সন্তোষজনক’। তার সংজ্ঞা ফিরেছে এবং তাকে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। জানা গেছে, তার মাথায় গুলি করা হলেও সেই ক্ষত গুরুতর নয়। পায়ের গুলি বের করতে অস্ত্রোপচার করা হবে।
আফগান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই ধরনের হামলা আক্রমণের ঘটনাগুলো তুলে ধরছে। তারা পাকিস্তান ও ইরানে সাংবাদিকদের নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
কে