• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সাহায্যকর্মীদের ওপর ইসরায়েলি বিমান হামলায় বিশ্বব্যাপী নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ এপ্রিল ২০২৪, ১১:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ইসরায়েলি বিমান হামলায় নিহত অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, ফিলিস্তিনি, পোলিশ এবং মার্কিন-কানাডিয়ান স্টাফদের পাসপোর্ট / ছবি: এএফপি
ইসরায়েলি বিমান হামলায় নিহত অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, ফিলিস্তিনি, পোলিশ এবং মার্কিন-কানাডিয়ান স্টাফদের পাসপোর্ট / ছবি: এএফপি

ইসরায়েলের নৃশংস বিমান হামলায় গাজা উপত্যকায় সাতজন দাতব্য সাহায্যকর্মী নিহত হওয়ার ঘটনায় বিশ্বের ক্ষমতাধর দেশগুলো জোড়ালো প্রতিবাদ জানিয়েছে। ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’ নামের এই বেসরকারি সাহায্য সংস্থাটি নৌকায় করে গাজায় সাহায্য সামগ্রী বিতরণ করে। গত সোমবার ইসরায়েলের বিমান হামলায় সংস্থাটির অস্ট্রেলীয়, ব্রিটিশ, ফিলিস্তিন, পোলিশ ও মার্কিন-কানাডিয়ান কর্মীরা নিহত হয়। খবর ফ্রান্স২৪।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই ঘটনায় তিনি ভীষণ বিরক্ত এবং তার হৃদয় ভেঙে গেছে। এক বিবৃতিতে কঠোর ভাষায় তিনি বলেন, ‘এই ঘটনার দ্রুত তদন্ত করতে হবে এবং তার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। ইসরায়েলকে অবশ্যই এর দায় নিতে হবে।’

জো বাইডেন আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক ত্রাণ কার্যক্রম চালানো ভীষণ কঠিন হয়ে পড়েছে, কেননা ইসরায়েল বেসামরিক লোকজনকে সাহায্য সামগ্রী পৌঁছানোর সময় সাহায্যকর্মীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, তিনি সাহায্যকর্মীদের মৃত্যুতে গভীরভাবে দুঃখিত ও শোকাহত।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেজার্নে বলেন, ‘এই ধরনের বিয়োগান্তক ঘটনা কোনো যুক্তির মাধ্যমেই বিচার করা যায় না।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলাকে ‘বিবেকবর্জিত’ হিসেবে অভিহিত করেছেন । তিনি বলেন, যে ধারায় যুদ্ধ চলছে, এই ঘটনা তার একটি অনিবার্য ফলাফল। এই ভূখণ্ডে সাম্প্রতিক যুদ্ধে এ পর্যন্ত ২০০ সাহায্যকর্মী নিহত হয়েছে, যাদের মধ্যে ১৭৫ জনই জাতিসংঘের কর্মী।

জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভাষনে গুতেরেস বলেন, ‘এই ঘটনা আবারও প্রমাণ করল, এই মুহূর্তে মানবিক যুদ্ধবিরতি প্রয়োজন, শর্ত ছাড়াই সব পণবন্দিকে মুক্ত করা প্রয়োজন এবং গাজায় মানবিক সহায়তা কার্যক্রমকে আরও ছড়িয়ে দিতে হবে।’

এদিকে আজ বুধবার (৩ এপ্রিল) ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে, তারা একটি বড় ধরনের ভুল করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের প্রধান হার্জি হালেভি এক ভিডিও বার্তায় বলেন, ‘এটা কখনোই হওয়া উচিত নয়।’ তিনি এই ঘটনার জন্য রাতের জটিল পরিস্থিতিতে শনাক্তকরণে ভুলকেই দায়ী করেছেন।

আরও পড়ুন

সুনামি সতর্কতায় তাইওয়ান, ৭.৪ মাত্রার ভূমিকম্প

ইস্তাম্বুলে নাইট ক্লাবে আগুনে ২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম, ২ বছরের মধ্যে সর্বোচ্চ

ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হারজগ এক বার্তায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা জোসে আন্ড্রেসের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং জীবনহানির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এই হামলা ছিল অনিচ্ছাকৃত।’ পুরো ঘটনাকে ‘বিয়োগান্তক’ হিসেবে বর্ণনা করে তিনি এর জন্য ক্ষমাও চান।

এম

  • ইসরায়েল
  • বিমান হামলা
এ সম্পর্কিত আরও খবর
আফগানিস্তানে বিমান হামলায় নিহত অন্তত ১৫
আফগানিস্তানে বিমান হামলায় নিহত অন্তত ১৫
ইসরায়েলের গুলিতে রোনালদো হতে চাওয়া ফিলিস্তিনি কিশোর নিহত
ইসরায়েলের গুলিতে রোনালদো হতে চাওয়া ফিলিস্তিনি কিশোর নিহত
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৩১
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৩১
লেবাননে বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু
লেবাননে বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।