দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার আরকানসাস নদীর উপর একটি সেতুতে শনিবার (৩১ মার্চ) একটি পণ্য সরবরাহকারী বার্জ আঘাত করে। ওকলাহোমার রাজ্যের বাহিনী দূর্ঘটনার পরে স্যালিসওয়ের দক্ষিণে একটি হাইওয়ে বন্ধ করে দিয়েছে। খবর এপিনিউজ।
গত মঙ্গলবার (২৬ মার্চ) জাহাজের ধাক্কায় মেরিল্যান্ড রাজ্যে ফ্রান্সিস স্কট কি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটে। এর এক সপ্তাহের মধ্যে আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
আরকানস নদীর উপর সেতুটি অবশ্য দুর্ঘটনার পরেও অক্ষত রয়েছে। কিন্তু প্রশাসন জানিয়েছে, ভালোভাবে সেতু-পরীক্ষা না হওয়া পর্যন্ত সেটিতে যান চলাচল বন্ধ রাখা হবে। ট্রাফিক অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটিতে কোনো হতাহতের খবর নেই। তবে সেতুতে বার্জের আঘাত লাগার কারণ এখন জানা যায়নি।
বাল্টিমোরের ওই পণ্যবাহী জাহাজ এমভি ডালির ক্ষেত্রে জানা গিয়েছিলো, বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর জাহাজের কর্মীরা দ্রুত প্রশাসনকে সতর্ক করেছিলেন। তাদের তৎপরতাতেই সে যাত্রায় বিপদ এড়ানো সম্ভব হয়।
মূলত প্রশাসনের যান চলাচল আগেভাগে বন্ধ করে দেওয়ার কারণে প্রাণহানি এড়ানো সম্ভব হয়। ওই ঘটনার পর আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন জাহাজের সকল কর্মীকে ধন্যবাদ জানান।
এম