• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব
তুরস্কের স্থানীয় নির্বাচন

বিরোধীদের ঐতিহাসিক বিজয়ে হতভম্ব এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ এপ্রিল ২০২৪, ১১:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
বিজয়ের মাত্রা স্পষ্ট হয়ে যাওয়ায় বিরোধী সমর্থকরা ইস্তাম্বুল ও অন্যান্য শহরে উদযাপন করেছে / ছবি: বিবিসি
বিজয়ের মাত্রা স্পষ্ট হয়ে যাওয়ায় বিরোধী সমর্থকরা ইস্তাম্বুল ও অন্যান্য শহরে উদযাপন করেছে / ছবি: বিবিসি

তুরস্কে আঞ্চলিক নির্বাচনে প্রধান বিরোধী দল ইস্তাম্বুল ও আঙ্কারাতে বিশাল জয়ের দাবি করেছে। সম্প্রতি তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়া এরদোগান যখন শহরগুলির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা করেছিলেন, তখন এই ফলাফল তার জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা। খবর বিবিসি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি ইস্তাম্বুলে বিজয়ী হওয়ার প্রচারণার নেতৃত্ব দিয়েছিলেন। এই শহরে তিনি বেড়ে উঠেছিলেন এবং মেয়র হয়েছিলেন।

তবে, ২০১৯ সালে একরেম ইমামোগ্লু প্রথম এই শহরটিতে জিতেছিলেন। তিনি ধর্মনিরপেক্ষ বিরোধী দল সিএইচপি'র পক্ষে এখানে দ্বিতীয়বারের মত জয় পান।

নির্বাচনের পর রোববার (৩১ মার্চ) ইস্তাম্বুলে ৯৫ শতাংশ ব্যালট বাক্সের ভোট গণনা করা হয়েছে। রিপাবলিক্যান পিপল’স পার্টি’র (সিএইচপি) মেয়র প্রার্থী ইকরাম এমামগলু বলেন, তিনি ক্ষমতাসীন এরদোগানের একে পার্টির প্রার্থীকে ১০ লাখ ভোটে পরাজিত করেছেন।

সাবেক ব্যবসায়ী ইমামগলু নির্বাচনে জয়ী হওয়ার পর সমর্থকদের উদ্দেশে বলেন, যারা জাতির বার্তা বুঝতে পারে না তারা হারবেই। তিনি বলেন, ইস্তাম্বুলের ১ কোটি ৬০ লাখ মানুষ আমাদের বিরোধী পক্ষ এবং প্রেসিডেন্টের কাছে একটি বার্তা পাঠিয়েছে।

এদিকে, রাজধানী আঙ্কারাতেও জয় পেয়েছেন সিএইচপির মেয়র প্রার্থী মনসুর ইয়াভাস। বিরোধী দলের বিপরীতে বিপুল ভোটে জয়লাভের দাবি করেছেন তিনি। মনসুর ইয়াভাস বলেন, ভোটের মাধ্যমে ভোটাররা দেশের ক্ষমতাসীন দলকে একটি বার্তা দিয়েছে।

তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইসমিরেও এগিয়ে রয়েছে সিএইচপি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ৮১টি প্রদেশের মধ্যে ৩৬টিতে সিএইচপি এগিয়ে রয়েছে। এমনকি একে পার্টির শক্তিশালী ঘাঁটিগুলোতে বিরোধী দলের প্রার্থীরা জয় পেয়েছে।

ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই ইস্তাম্বুলে বিরোধী দলের কর্মী-সমর্থকরা ভিড় করছেন। প্রায় ১০ হাজার মানুষ আলো জ্বালিয়ে এবং তুরস্কের পতাকা উড়িয়ে এ জয় উদযাপন করছেন।

৭০ বছর বয়সী প্রেসিডেন্ট এরদোগান স্বীকার করেছেন যে, তার প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন হয়নি। তবে, তিনি আঙ্কারায় সমর্থকদের বলেছিলেন যে, এটি "আমাদের জন্য শেষ নয় বরং একটি টার্নিং পয়েন্ট" হিসাবে চিহ্নিত হবে।

আরও পড়ুন

মেক্সিকোতে সমুদ্র সৈকতে ৮ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

এক যুগের বেশি প্রতীক্ষা শেষে শেনজেনভুক্ত রোমানিয়া ও বুলগেরিয়া

স্থানীয় পর্যায়ের নির্বাচনে ফলাফল ঘোষণার পর প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে বক্তব্য দিয়েছেন এরদোগান। ২০০২ সাল থেকে ক্ষমতায় থাকা একে পার্টির প্রধান এরদোগান এ নির্বাচনে হেরে যাওয়ার কথা স্বীকারও করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, হারের প্রকৃত কারণ খুঁজে বের করা হবে।

তুরস্কের জনসংখ্যার পঞ্চমাংশের প্রায় ৮ কোটি ৫ লক্ষ মানুষ ইস্তাম্বুলে বসবাস করে। যে দল এই শহরটি নিয়ন্ত্রণ করবে, তারা তুরস্কের ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং অর্থনীতিসহ তুরস্কের অর্থনীতির একটি উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করেন।

এম

  • তুরস্ক
এ সম্পর্কিত আরও খবর
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম মুয়াজকে ছাদখোলা বাসে সংবর্ধনা
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম মুয়াজকে ছাদখোলা বাসে সংবর্ধনা
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।