দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেদারল্যান্ডসের ডাচ শহর মধ্য এডেতে একটি ক্যাফেতে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার (৩০ মার্চ) ভোরে জিম্মি রাখার ঘটনা ঘটে এবং এবং এলাকার বাড়িগুলি খালি করা হয়েছে। তবে, পুলিশ একে কোনো সন্ত্রাসী কর্মকান্ড বলছে না।
শনিবার সকালে নেদারল্যান্ডসের সেন্ট্রাল এডে বিশেষ ইউনিটসহ অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ঘটনায় "বেশ কিছু লোক" জড়িত আছে।
পরে সেই সকালে তিনজনকে মুক্তি দেওয়া হয় এবং মোট কতজন জিম্মিতে জড়িত ছিল তা স্পষ্ট নয়। তবে পুলিশ বলেছে যে, তিনজনকে ছেড়ে দেয়া হলেও পরিস্থিতির এখানেই ইতি টানা হচ্ছে না।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এক ব্যক্তি খুব ভোরে ক্যাফের মধ্যে প্রবেশ করে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এলাকার আশেপাশের প্রায় ১৫০টি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং শহরের কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা ক্যাফের চারপাশে নিরাপত্তা চৌকি স্থাপন করেছে এবং তারা জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলেছে।
জাতীয় সংবাদপত্র ডি টেলিগ্রাফ বেশ কয়েকটি বেনামী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় একটি বারে একজন ব্যক্তি অস্ত্র ও বিস্ফোরক নিয়ে লোকজনকে আটকে রাখে।
Update Ede: In een pand in het centrum is een gijzeling van meerdere personen gaande. Daarom zijn meerdere specialistische diensten ter plaatse. ^AM
— Politie Gelderland (@POL_Gelderland) March 30, 2024
স্থানীয় গণমাধ্যম এনওএস জানায়, ক্যাফে পেটিকোট হল একটি জনপ্রিয় স্পট যেটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। শনিবার সকাল ৪ টা পর্যন্ত সেখানে একটি সঙ্গীত অনুষ্ঠান চলার কথা ছিল।
মধ্য এডে শহরটি আমস্টারডামের প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিট। এটি ১২০,০০০ লোকের একটি বড় শহর এবং এটি আর্নহেম এবং এর পূর্বে জার্মান সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়।
এম