দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৪ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হচ্ছে।
স্থানীয় সময় সোমবার (২৫ মার্চ) এ সম্পর্কিত একটি বিলে স্বাক্ষর করেছেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস। খবর সিএনএন
বিল অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। আর ১৪ থেকে ১৫ বছরে বয়সীদের যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য বাবা-মার অনুমতির প্রয়োজন হবে। মূলত অনলাইন ঝুঁকি ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা দেওয়ার জন্য এ বিল পাস হয়েছে। গর্ভনরের স্বাক্ষরিত এ বিল অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী যাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট আছে তা মুছে ফেলা হবে। আর ১৬ বছরের কম বয়সী যাদের অ্যাকাউন্ট আছে, অথচ মাতা-পিতার অনুমতি নেই তাদেরকে থার্ড পার্টি ভ্যারিফিকেশন করতে হবে। চলতি সপ্তাহের ফেব্রুয়ারিতে রাজ্যের রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভা একটি বিল পাস করেছিল; যা ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করবে। তবে সেই বিলে ভেটো দিয়েছিলেন ডিস্যান্টিস।
তিনি বলেছিলেন, এই বিল অভিভাবকের অধিকার সীমিত করেছে। বিলের সংশোধিত সংস্করণে ১৪ থেকে ১৫ বছর বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবকের অনুমতির বিষয়টি উল্লেখ আছে। আগামী ১ জুলাই থেকে আইনটি কার্যকর হবে।
কে