দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাইমন হ্যারিসকে আইরিশ রাজনৈতিক দল ফাইন গেলের নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এতে ৩৭ বছর বয়সী এই রাজনীতিকের জন্য আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করেছে।
বিবিসি জানিয়েছে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার ফাইন গেইল পার্টির প্রধান হিসেবে গত বুধবার (২০ মার্চ) পদত্যাগের ঘোষণার পর সাইমনই ওই পদের একমাত্র দাবিদার। তিনি দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। রোববার (২৪ মার্চ) ফাইন গেইল পার্টির প্রধান নিযুক্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাইমন হ্যারিস বলেন, এটি ছিল আমার জীবনের অন্যতম সম্মানের বিষয়। আগামী ৯ এপ্রিল আইরিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ হবে। ক্ষমতাসীন ফাইন গেইলের নেতৃত্বাধীন জোটের সমর্থনে তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
গত বুধবার (২০ মার্চ) দেশটির রাজধানী ডাবলিনে এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে ক্ষমতাসীন জোটে নিজ দল ফাইন গায়েলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানো ঘোষণা দেন।
২০১৭ সালে ৩৮ বছর বয়সের আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ফাইন গেইল নেতা লিও ভারাদকার।
এম