দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন চার ব্যক্তি বিদেশি নাগরিক। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
রাশিয়া ইতিমধ্যে জানিয়েছে, কনসার্ট হলে হামলায় জড়িত সন্দেহে চার অস্ত্রধারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার আভ্যন্তরীন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা তাজিকিস্তানের নাগরিক। দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত থাকায় আফগানিস্তানে সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) দলগুলোর দিকে সন্দেহের দৃষ্টি দেয়া হয়েছে।
এদিকে এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে শত শত মানুষ কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন। গান শুরু হওয়ার কয়েক মিনিট আগে সশস্ত্র ব্যক্তিরা থিয়েটারে ঢুকে পড়েন। তারা নির্বিচার গুলি ছুড়তে শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৩৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। যদিও এর আগে এক পরিসংখ্যানে ১৪৩ জনের মৃত্যুর খবর বলা হয়েছিল।
এ ঘটনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বর্বর সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
মর্মান্তিক এ হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে রোববার (২৪ মার্চ) রাশিয়ায় জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি।
এম