• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

রাশিয়ায় কনসার্ট হলে ভয়াবহ হামলা, আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ মার্চ ২০২৪, ০৭:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্ট হলে (মিলনায়তন) অনুষ্ঠান চলাকালে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এ সময় গুলি ও বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহতসহ শতাধিক আহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার পরপরই হতাহতের ঘটনায় দায় স্বীকার করে নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। যদিও এই দাবি যাচাই করা সম্ভব হয়নি।

রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় আক্রান্তদের সহযোগিতা দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রোকাস কমপ্লেক্সে জরুরি পরিস্থিতির পর স্পেশাল সার্ভিস সক্রিয় তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রাথমিক তথ্য অনুসারে, নিহত ৪০ ও আহত শতাধিক।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধের পোশাক পরা হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কনসার্ট হলে উপস্থিত মানুষদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। এ সময় বিস্ফোরকও ব্যবহার করেছে তারা। এর ফলে মস্কোর পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রোকাস সিটি হলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এদিকে, ক্রোকাস সিটি হলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, মিলনায়তনটির ধারণক্ষমতা সাড়ে ৯ হাজার। হামলার সময় যে অনুষ্ঠান চলছিল সেটির টিকিট বিক্রি হয়েছে ৬ হাজার ২০০টি। রাশিয়ার জনপ্রিয় রক ব্যান্ড পিকনিকের কনসার্ট চলছিল সেখানে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, হামলায় পাঁচ বন্দুকধারী অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে তিনজন ছিল বেপরোয়া। তারা যুদ্ধের পোশাক ও স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত ছিল। তারা দর্শকদের সমাবেশের দিকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে থাকে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বার্তা সংস্থা রিয়া নভোস্তির একজন সাংবাদিক। তিনি বলেছেন, অস্ত্রধারীরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে গুলি ও গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুরো হলরুমে আগুন ধরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, ১৫ থেকে ২০ মিনিট গুলি চলতে থাকে। এ সময় অনেক মানুষ মেঝেতে শুয়ে পড়েন। পরিস্থিতি বুঝে লোকজন হামাগুঁড়ি দিয়ে বেরিয়ে যায়।

কনসার্ট হলে হামলার পর মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর রেলওয়ে স্টেশনগুলোও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মস্কোর আকাশে টহল দিচ্ছে সামরিক হেলিকপ্টার।

ডিপি/

  • রাশিয়া
  • কনসার্ট হল
  • ভয়াবহ হামলা
  • আইএসের দায় স্বীকার
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে রাশিয়াকে রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে রাশিয়াকে রাষ্ট্রপতির আহ্বান
চীন-রাশিয়াসহ ৮ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা
চীন-রাশিয়াসহ ৮ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা
কিয়েভে রাশিয়ার সিরিজ ড্রোন হামলা
কিয়েভে রাশিয়ার সিরিজ ড্রোন হামলা
যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।