দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক পাঁচ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটের দিকে জাভা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। রাজধানী জাকার্তায়ও এই কম্পন অনুভূত হয়েছে। খবর-রয়টার্সের।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া য়ায়নি। তছাড়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতাও জারি করেনি।
ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতি বিষয়ক সংস্থা বিকেএমজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে।
প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এ অবস্থিত ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়।গত বছর বান্দা সাগর এলাকায় এবং তার আগে ২০২২ সালে পশ্চিম জাভায় বড় ধরনের ভূমিকম্পে বহু মানুষ নিহত হয়েছিল।
এর আগে, ২০০৯ সালে পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাংয়ে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তাতে ১ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে ও আহত হন আরও অনেকে। এছাড়া ধ্বংস হয়ে যায় বহু বাড়িঘর ও স্থাপনা।
ডিপি/