দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার ব্যক্তিগত এবং রাজনৈতিক কারণ উল্লেখ করে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (২০ মার্চ) তিনি এই আকস্মিক কথা ব্যক্ত করেন।
সিএনএনের এক প্রতিবেদন জানিয়েছে, ডাবলিনে সরকারি ভবনের বাইরে সহকর্মীদের উপস্থিতিতে ভারাদকার বলেন যে, তিনি অনুভব করেছিলেন যে তিনি আর এই কাজের জন্য "সেরা মানুষ" নন। তিনি বলেন, আগামী মাসে সংসদ অবকাশ থেকে ফিরে আসার পর উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন।
ভারাদকর বলেন যে, এটি আমার পদত্যাগ করার সঠিক সময় এবং ব্যক্তিগত এবং রাজনৈতিক উভয় কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমার কাজ হবে, পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেয়ার জন্য একজন নতুন নেতাকে নির্বাচিত করা। তিনি আগামী ৬ এপ্রিল দলের নতুন নেতা নির্বাচনের আহ্বানও জানিয়েছেন।
তিনি স্বীকার করে বলেন, যে তার পদত্যাগের সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময় ও কারো কারো জন্য হতাশার হবে। তবে সিদ্ধান্তটি দেশের সর্বোত্তম স্বার্থের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জোটের অংশীদার দল ফিয়ানা ফায়েলের নেতা আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, ভারাদকার "এই ধরণের সিদ্ধান্ত নেওয়ার অধিকারী", তবে এটিকে "অভূতপূর্ব" ঘটনা বলে অভিহিত করেছেন।
ফাইন গেইল দলের নেতা নির্বাচিত হওয়ার পর ভারাদকর ২০১৭ সালে প্রথম প্রধানমন্ত্রী হন। তিনি দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং আয়ারল্যান্ডের প্রথম সমকামী নেতা।
এম