দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে ইউক্রেনের বারবার হামলার জেরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে পদচ্যুত করার পর রাশিয়া তার নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভকে নিযুক্ত করেছে।
আলজাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আরআইএ নভোস্তি নিউজ এজেন্সি অনুসারে, রাশিয়ার উত্তর নৌবহরের প্রাক্তন কমান্ডার মোইসিয়েভ মঙ্গলবার (১৯ মার্চ) একটি আনুষ্ঠানিকভাবে তার নতুন ভূমিকায় নিযুক্ত হন।
গত বছর সামরিক বাহিনীর প্রধান সের্গেই সুরোভিকিনকে বরখাস্ত করার পর থেকে ৬১ বছর বয়সী মোইসিয়েভের নিয়োগটি রাশিয়ার সামরিক শীর্ষ পদে সবচেয়ে বড় অঘটন।
আলেকজান্ডার মোইসিয়েভের জন্ম কালিনিনগ্রাদ। তিনি পশ্চিম রাশিয়ান ছিটমহলের একটি ফিল্ম কলেজ থেকে স্নাতক হন। কিন্,তু নৌবাহিনীতে তার কর্মজীবন তৈরি করেন। ২৯ বছরেরও বেশি সময় ধরে তিনি পারমাণবিক সাবমেরিনে কাজ করেন।
ইউক্রেনের রুশ আগ্রাসনের দুই বছর পেরিয়ে গেছে। ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘ এই সময়ে দুই পক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছেন। মারা গেছেন অনেক বেসামরিকও। তবে এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। তবে আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে রাশিয়া।
সম্প্রতি কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে বারবার ইউক্রেনের হামলা চালাতে সক্ষম হয়েছে। এ কারণেই নৌপ্রধান পাল্টানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এম