দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ-পশ্চিম জাপানের একটি দ্বীপের কাছে বুধবার (২০ মার্চ) ভোরে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি রাসায়নিক ট্যাঙ্কার উত্তাল সাগরে ডুবে যাওয়ায় ৭ জন নিখোঁজ রয়েছে। জাহাজটিতে ১১ জন ক্রু ছিল।
জাতীয় সম্প্রচার কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা এ তথ্য তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে।
উপকূলরক্ষীরা বলেছে যে, তারা চারজন ক্রু সদস্যকে রক্ষা করেছে এবং বাকি সাতজনকে এখনও খুঁজছে।
খবরে বলা হয়, ক্রুদের মধ্যে এই পর্যন্ত চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জাহাজটিতে থাকা ক্রুদের দুইজন কোরিয়ার, আটজন ইন্দোনেশিয়ার এবং একজন চীনের নাগরিক। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএইচকে’র ভিডিও ফুটেজে উত্তাল সাগরে বিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে জাহাজাটি ডুবে যেতে এবং সেখানে একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা য়ায়।
এনএইচকে জানায়, ক্রুরা বুধবার কোস্টগার্ডকে অবহিত করেছিল যে জাপানের দক্ষিণ পশ্চিম উপকূলের মুতসুর দ্বীপের কাছে জাহাজটি এক দিকে হেলে পড়েছে এবং তারা তাদের কাছে সাহায্যের আবেদন জানায়।
কী কারণে জাহাজটি ডুবেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ট্যাঙ্কারটিতে ৯৮০ টন অ্যাক্রিলিক অ্যাসিড ছিল, কর্মকর্তারা জানিয়েছেন। টাংকারে কোন ছিদ্র সনাক্ত করা হয়নি। লিক হলে পরিবেশ সুরক্ষায় কি ধরণের ব্যবস্থা নেয়া যায় তা নিরূপণ করার চেষ্টা করছেন।
এম