দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজার মূল হাসপাতাল আল শিফায় আজ সোমবার (১৮ মার্চ) অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী যেখানে হাজার হাজার আহত এবং বাস্তুচ্যুত মানুষ ভয়ঙ্কর বোমা হামলার মধ্যে আটকা পড়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী সোমবার এক ঘোষণায় এই কথা জানিয়ে বলেছে, হামাসের সিনিয়র সদস্যরা ভবনটি ব্যবহার করছে। সেনারা আল-শিফা হাসপাতালে এই মুহূর্তে একটি সুনির্দিষ্ট মাত্রায় অভিযান পরিচালনা করছে। হাসপাতালটিতে হামাসের শীর্ষ ‘সন্ত্রাসীরা’ অবস্থান করেছে এমন গোপন সংবাদ পাওয়ার পর থেকেই অভিযান শুরু করা হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আল শিফায় বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া ভবনটি ইসরায়েলী ট্যাংক ঘিরে রেখেছে।
ইসরায়েল বার বার অভিযোগ করে আসছে, হামাস হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলো থেকে তাদের তৎপরতা চালিয়ে আসছে। কিন্তু হামাস বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।