দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বন্দুক হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৭ মার্চ) সকালে কেনেডি রিক্রিয়েশন সেন্টারের কাছে এই ঘটনা ঘটে। এ ছাড়া আরও পাঁচ জন আহত হয়েছেন।
সিবিএসনিউজ নিউজের প্রতিবেদন জানিয়েছে, হামলায় নিহত অ্যান্টনি ব্রাউনের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং জ্যা লুকসের বাড়ি বাল্টিমোরে।
ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগের নির্বাহী সহকারী প্রধান জেফরি ক্যারল বলেছেন, শহরের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত শহরের উত্তর-পশ্চিম অংশে ৭ম এবং পি স্ট্রিটের সংযোগস্থলের চারপাশে ব্যাপক গুলি চালানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।
এ ছাড়া পুলিশ এখনো হামলাকারীদের শনাক্ত করতে পারেনি। তবে ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে তথ্য দিয়ে সহায়তাকারীকে ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।
জেফরি ক্যারল বলেন, এই ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা জানানোর অনুরোধ রইলো। প্রত্যক্ষদর্শীকে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ করছি।
#Update Shooting Investigation: Executive Assistant Chief Jeffrey Carroll provides an update on the seven people shot early Sunday morning near the intersection of 7th and P St, NW. Have info? Call 202-727-9099 or text 50411 pic.twitter.com/JbOK6cGDkF
— DC Police Department (@DCPoliceDept) March 17, 2024যুক্তরাষ্ট্রে বন্দুকের সহিংসতা আর্কাইভের মানদণ্ড অনুসারে, যখন বন্দুকধারী আক্রমণকারী ছাড়া অন্তত চারজন ব্যক্তি আহত বা নিহত হন, তখন এটি একটি গণগুলির ঘটনা হিসাবে বিবেচিত হয়।