দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্টকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। শনিবার (১৬ ডিসেম্বর) দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিস্তান-বালুচেস্তান প্রদেশে ইসরায়েলি ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে।
আইআরএনএ জানিয়েছে, ওই ব্যক্তি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে মোসাদের সঙ্গে যোগাযোগ, গোপন তথ্য সংগ্রহ, সহযোগীদের সেই তথ্য শেয়ার করেছেন এবং অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে সংগৃহীত গোপন নথি সরবরাহ করেছিলেন।
মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তির নাম কিংবা পরিচয় প্রকাশ করেনি ইরানের গণমাধ্যম।
আইআরএনএ বলেছে, ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধী বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনের প্রচারণায় সহায়তার জন্য অভিযুক্ত ব্যক্তি মোসাদের একজন কর্মকর্তার কাছে গোপনীয় তথ্য হস্তান্তর করেছিলেন। তবে কোথায় এই তথ্য হস্তান্তর করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এছাড়া ওই ব্যক্তিকে কখন গ্রেপ্তার করা হয়েছিল, সেটিও পরিষ্কার নয়। তবে আইআরএনএ বলেছে, তার মৃত্যুদণ্ডের সাজা বাতিলের একটি আবেদন নাকচ করে দেওয়া হয়েছিল।
স্থানীয় বালুচ জঙ্গিরা প্রদেশের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা ও বেশ কয়েকজন আহতের ঘটনার একদিন পর সিস্তান-বালুচেস্তান প্রদেশের জাহেদান কারাগারে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, পুলিশ স্টেশনে হামলায় নিহত নিরাপত্তা কর্মীদের জানাজা শনিবার (১৬ ডিসেম্বর) রাস্ক শহরে অনুষ্ঠিত হয়েছে। সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে স্থানীয় জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদল গ্রুপের দুই সদস্যও নিহত হয়েছেন।
সূত্র: রয়টার্স।
টি