দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃহস্পতিবার সকালে দুটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের দাবি, ড্রোনগুলো মস্কোয় হামলা চালানোর চেষ্টা করছিল।
টেলিগ্রামে মস্কোর মেয়র বলেন, এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর ওপর হামলার চেষ্টাকারী এসব ড্রোন ধ্বংস করেছে।
মস্কো এবং পাশ্ববর্তী কালুগা অঞ্চলের ওপর দিয়ে উড়তে থাকা মোট ৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ।
এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, এর আগে মস্কো গতকাল বুধবার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ওই ঘটনায় ৫১ জন আহত হন। ইউক্রেনের বিমানবাহিনীর ভাষ্য, বুধবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে সেগুলো ভূপাতিত করা হয়। ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষের আঘাতের ফলে আহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
এম