দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে প্লাবিত হয়েছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা। এতে বিভিন্ন ভবনের পার্কিং লটসহ তলিয়ে গেছে বহু রাস্তা-ঘাট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিভিন্ন স্থানে সতর্কতা জারি করেছে সৌদি আবহাওয়া অফিস।
সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
এতে বলা হয়েছে, রোববার (১০ ডিসেম্বর) সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়েছে বলে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে।
দুর্যোগময় আবহাওয়ার কারণে সংস্থাটি দেশের বিভিন্ন স্থানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত দেশটিতে বৃষ্টি, বজ্রঝড় এবং ধূলিঝড় অব্যাহত থাকতে পারে।
এদিকে ঝড় ও বৃষ্টির বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ভারী বৃষ্টিপাতের কারণে মক্কার রাস্তাগুলো প্লাবিত হয়েছে।
সড়কে আটকে পড়েছে অসংখ্য গাড়ি, যেগুলো প্লাবিত রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। এমন কি পার্ক করা গাড়ির জানালার স্তরে পানি পৌঁছে গেছে।
আরেকটি ভিডিওতে পবিত্র কাবার কাছে প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও প্রবল বাতাস উপেক্ষা করে মুসল্লিদের ইবাদাত করতে দেখা গেছে।
ডিপি/