দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটি রিসোর্টে তিন জনের মরদেহ পাওয়া গেছে। তারা তিন জন একই পরিবারের সদস্য। পুলিশ বলছে, মেয়েকে হত্যার পর আত্মহত্যা করে থাকতে পারেন বাবা-মা। এ ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের কোদাগু’র একটি রিসোর্টে। খবর এনডিটিভি’র।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তারা একটি চিরকুট পেয়েছে। তাতে লেখা রয়েছে, চরম আর্থিক সংকটের কারণে এমন পদক্ষেপ বেছে নিয়েছেন তারা।
এর আগে একটি ব্যক্তিগত রিসোর্টের রুম থেকে বিনোদ (৪৩), স্ত্রী জুবি আব্রাহাম (৩৭) ও তাদের মেয়ে জোহানের (১১) মরদেহ উদ্ধার করে পুলিশ।
তারা কেরালার কোট্টাইয়ামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, শনিবার ওই রিসোর্টে উঠেছিল পরিবারটি। বন ও পাহাড়ি অঞ্চল হওয়ায় পর্যটকদের কাছে ওই রিসোর্টটি খুব জনপ্রিয়।
পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মনে হয়েছে মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন ওই দম্পতি। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এইউ