দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় টর্নেডো এবং তীব্র ঘূর্ণিঝড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাজ্যটিতে টর্নেডো ও ঘূর্ণিঝড় তাণ্ডব চালায়। খবর বিবিসি’র।
দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে টর্নেডোর আঘাতে অনেক ভবন গুড়িয়ে যায়। এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়ে অনেক এলাকা।
রাজ্যের রাজধানী ন্যাশভিলে তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। অপর তিন জনের মৃত্যু হয় ক্লার্কসভিলে। সেখানে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও এক শিশুর মৃত্যু হয়।
শহরের মেয়র জো পিটস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া রাত ৯টা পর্যন্ত কারফিউও ঘোষণা করেছেন তিনি। এই কারফিউ রোববার পর্যন্ত কার্যকর থাকবে।
তিনি বলেন, এটি বেদনাত্মক সংবাদ এবং যারা প্রিয়জনদের হারিয়েছে তাদের পরিবারের জন্য আমাদের হৃদয় ভেঙে গেছে। এই দুঃখের সময় তাদের সাহায্যে প্রস্তুত রয়েছি আমরা।
মন্টগোমেরি কাউন্টির সরকার জানিয়েছে, আশপাশের এালাকার আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউন্টির মেয়র ওয়েস গোল্ডিং বলেন, আমাদের কমিউনিটির জন্য এটা খুব দুঃখের দিন। যারা আহত হয়েছেন, স্বজন হারিয়েছেন এবং ঘর হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা করি।
এদিকে ট্র্যাকিং সাইট পাওয়ারআউটেজ ডট ইউএস জানিয়েছে, প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎহীন রয়েছে।
এইউ