দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে দেশটির দক্ষিণাঞ্চলে এ ভূমিকম্পন অনুভূত। যার জেরে সুনামি সতর্কতাও জারি করা হয়। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর-এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভানুয়াতুর ইসজেল শহরের প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণে এবং রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৩৮ কিলোমিটার দূরে মাটির ৪৮ কিলোমিটার গভীরে।
গ্রিনিচ সময় দুপুর ১২টা ৫৬ মিনিটে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিলো ৭ দশমিক ৩ মাত্রা। যদিও পরবর্তীতে সেই তথ্যে পরিবর্তন আনা হয়।
প্রশান্ত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপজ্জনক ঢেউ কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার দূরে এবং ভানুয়াতু ও নিউ ক্যালেডোনিয়া উপকূল পর্যন্ত যেতে পারে।
এর আগে, গত নভেম্বরে ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল ভানুয়াতু। তখন মৃদু সুনামির আভাস দেখেছিল এই দ্বীপরাষ্ট্র।
মাঝে মধ্যেই দেশটি প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে। সুনামি সতর্কতাও থাকে। চলতি বছরের মে মাসেই সুনামির কবলে পড়েছিল এই দ্বীপরাষ্ট্র।
ডিপি/