দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে।
পরিস্থিতি মোকাবিলায় এবং উদ্ধার কাজ চালাচ্ছেন জাতীয় নিরাপত্তা বাহিনী। সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, তানজানিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির হানাং পর্বতের ঢালের কাছে এই ঘটনা ঘটেছে।
প্রেসিডেন্ট সামিয়া হাসান সেখানে উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন। প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির ঘরবাড়ি ও অবকাঠামো।
তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক বিপদ বলা হয়ে থাকে বন্যাকে। প্রতি বছর বন্যায় দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন। ২০২৩ সালে বন্যা এবং ভূমিধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব আফ্রিকার দেশগুলো।
গত মাসে তানজানিয়ায়, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু সম্পত্তি ধ্বংস হয়ে যায়। পূর্ব আফ্রিকার এই দেশের কিছু অংশের ফসলও ভেসে গেছে। প্রভাব পড়েছে মানুষের জীবন-জীবিকার ওপর।
এদিকে তানজানিয়ার আবহাওয়া সংস্থা চলতি মাসে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে।
এও