দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছেন, দেশটির কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়ন করবে এবং কেউই এটা ঠেকাতে পারবে না। বুধবার (২৯ নভেম্বর) কলকাতায় এক জনসভায় এ কথা বলেছেন তিনি। খবর এনডিটিভি’র।
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রচারণা শুরুর এক বিশাল জনসভায় তোষণ, অনুপ্রবেশ, দুর্নীতি এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে রীতিমতো তোপ দাগান অমিত শাহ। এসময় তিনি জনগণকে মমতার সরকারকে ছুঁড়ে ফেলার এবং পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপিকে নির্বাচিত করার আহ্বান জানান।
জনসভায় বিপুল পরিমাণে মানুষের উপস্থিতি দেখে অমিত শাহ বলেন, এর মাধ্যমে বোঝা যাচ্ছে মানুষের মনোভাব পরিবর্তন হয়েছে। আগামী ২০২৬ সালে রাজ্যসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজেপি জিতবে বলেও মন্তব্য করেন অমিত শাহ।
তিনি বলেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির পারফরমেন্স বিধানসভা নির্বাচনে জয়ের ভিত্তি তৈরি করবে।
এসময় সিএএ ইস্যুতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মমতা ব্যানার্জি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে আসছে। কিন্তু কেউই এটার বাস্তবায়ন ঠেকাতে পারবে না।
বিরোধীদের কঠোর আপত্তির মুখে এই আইন এখনও বাস্তবায়ন করতে পারেনি ভারতের কেন্দ্রীয় সরকার। তবে আসন্ন লোকসভা নির্বাচনে যে সিএএ বড় একটি ফ্যাক্টর হবে, তা অমিত শাহের কথায় স্পষ্ট।
এইউ