দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের সেনাবাহিনী দেশটির সাবেক দুই সেনা কর্মকর্তাকে ‘রাষ্ট্রদ্রোহিতা উসকানির’ অভিযোগে অভিযুক্ত করে সাজা দিয়েছে। শনিবার (২৫ নভেম্বর) পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর আইন এবং অফিসিয়াল সিক্রেটস আইনের ধারায় ওই দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সাজা দেওয়া হয়েছে। খবর জিও টিভি’র।
এক বিবৃতিতে আইএসপিআর জানায়, মেজর (অবসরপ্রাপ্ত) আদিল ফারুক রাজা ও ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) হায়দার রাজা মেহদিকে ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের (ফিজিসিএম) মাধ্যমে অভিযুক্ত করে সাজা দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়, সেনাবাহিনীর সদস্যদের রাষ্ট্রদ্রোহিতার উসকানি দেওয়ার মাধ্যমে অবসরপ্রাপ্ত এই দুই কর্মকর্তা পাকিস্তান আর্মি অ্যাক্ট ১৯৫২ এবং গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করার মধ্য দিয়ে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ লঙ্ঘন করেছে।
আইএসপিআর বলছে, যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই দুজনকে গত ৭ ও ৯ অক্টোবর অভিযুক্ত করা হয়েছে। আদালতের রায়ে মেজর (অবসরপ্রাপ্ত) রাজাকে ১৪ বছর ও ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মেহদিকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ড দেওয়ার পাশাপাশি সাবেক এই দুই সেনা কর্মকর্তার র্যাংক গত ২১ নভেম্বর বাতিল করা হয়েছে। সাজা পাওয়া সাবেক এই দুই সেনা কর্মকর্তা বর্তমানে পাকিস্তানের বাইরে রয়েছেন।
এইউ