দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুরো পশ্চিমা বিশ্ব দখলদার ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ব্যতিক্রম কেবল রাশিয়া। শুক্রবারও (১৩ অক্টোবর) ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গাজায় ইসরায়েলের অবরোধকে ‘অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। এসময় তিনি এই অবরোধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করেছেন।
বর্তমানে কিরগিজিস্তানে রয়েছেন পুতিন। সেখানেই সাংবাদিকদের রুশ প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল এখন এমন কিছু করতে চলেছে যা মহান দেশপ্রেমিক যুদ্ধের সময় লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনীয়। তিনি বলেন, আমার মতে, এটা অগ্রহণযোগ্য।
এইউ