দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের তথ্যমন্ত্রী গালিত ডিসতেল অ্যাতবারিয়ান বৃহস্পতিবার পদত্যাগ করেছন। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে এক সপ্তাহ ধরে চলা যুদ্ধের মধ্যেই তিনি এ ঘোষণা দিলেন। তবে তিনি পার্লামেন্ট সদস্য হিসেবে কাজ করে যাবেন।
উল্লেখ্য, লিকুদ পার্টির সদস্য গালিতকে চলতি বছরের প্রথম দিকে ওই পদে নিয়োগ করা হয়েছিল। তিনি লিকুদ পার্টির সদস্য।
তার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বিশ্বের সাথে ইসরায়েলের অবস্থান ব্যাখ্যা করার। কিন্তু তাকে তেমন কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এমনকি সপ্তাহখানেক আগে হামাসের সাথে যুদ্ধ শুরু হলে তার কাছ থেকে আরও কিছু দায়িত্ব কেড়ে নেওয়া হয়।
তিনি বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তার মন্ত্রণালয় এখন 'সরকারি অর্থের অপচয়ের' কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি তার মন্ত্রণালয়ের অর্থ দক্ষিণ ইসরায়েলের নাগরিকদের দিয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, 'এই অফিস দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কিছু করতে পারছে না।'
এফএইচ