• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

রুশ সেনাদের হটিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার সেনাদের হটিয়ে দেশের পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটি বলেছে, পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনের অন্যতম প্রধান গ্রাম ক্লিশচিভকা পুনরায় দখল করেছে ইউক্রেনীয় বাহিনী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাখমুতের দক্ষিণে অবস্থিত এই গ্রামটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণও চালিয়ে যাচ্ছে ইউক্রেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

অবশ্য যুদ্ধক্ষেত্রে এই ধরনের বিজয় বা সাফল্য অর্জন ইউক্রেনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে ওয়াশিংটনে সফরের প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি কিয়েভের জন্য সমর্থন আদায়ের চেষ্টা চালাবেন।

মূলত ইউক্রেনের জন্য আরও সমর্থন জোগাড় করার ক্ষেত্রে পশ্চিমা সহায়তায় পুষ্ট ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে যে সফলতা আসছে, সেটি দেখানো কিয়েভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য ইউক্রেনের এই অগ্রগতি এমন সময়ে এসেছে যখন দুই সিনিয়র পশ্চিমা ব্যক্তিত্ব চলমান সংঘাতের দ্রুত সমাপ্তির আশা করার বিরুদ্ধে সতর্ক করেছেন।

ইউক্রেনের সামরিক বাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘ক্লিশচিভকাকে রাশিয়ানদের থেকে মুক্ত করা হয়েছে।’

এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি বাখমুতের কাছে যুদ্ধরত সৈন্যদের প্রশংসা করেছেন এবং যারা রাশিয়াকে হটিয়ে ক্লিশচিভকাকে পুনরুদ্ধারের কাজে যুক্ত ছিল তাদেরও আলাদা করে সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রশংসা করেন।

জেলেনস্কি আরও বলেন, কিয়েভ ‘ইউক্রেনের জন্য নতুন প্রতিরক্ষা সমাধান প্রস্তুত করছে’। এই বিষয়ে বিস্তারিত আর কিছু না জানিয়ে তিনি বলেন, ‘আকাশ প্রতিরক্ষা এবং আর্টিলারি এ ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে থাকবে’।

এএফপি বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক বাহিনী আক্রমণ শুরু করার আগে ক্লিশচিভকা গ্রামটি কয়েকশ লোকের আবাসস্থল ছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ান সৈন্যরা এই এলাকাটি দখল করে নেয়।

পূর্বাঞ্চলে ইউক্রেনীয় সেনাদের মুখপাত্র ইলিয়া ইয়েভলাশ বলেছেন, ক্লিশচিভকা গ্রামের ওপর নিয়ন্ত্রণ ইউক্রেনের সেনাবাহিনীকে কৌশলগত গুরুত্বপূর্ণ আরেক শহর বাখমুত ঘেরাও করতে সহায়তা করতে পারে। মূলত দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধের পর গত মে মাসে রাশিয়ান বাহিনী বাখমুত দখল করে নিয়েছিল।

ইয়েভলাশ টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এখন স্টেজিং গ্রাউন্ড দখলে নিয়েছি, যা ভবিষ্যতে আমাদের আক্রমণাত্মক পদক্ষেপগুলো চালিয়ে যেতে এবং দখলদারদের কাছ থেকে আমাদের আরও ভূখণ্ড মুক্ত করার সুযোগ দেবে।’

এছাড়া এই গ্রামটি দখলের ফলে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান বাহিনীর দিকে আরও সহজে অগ্রসর হতে এবং আরও ভালোভাবে গোলাবর্ষণ করতে পারবে বলেও জানান তিনি।

জেব

  • রুশ
  • সেনা
  • ইউক্রেন
  • দখল
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করার অভিযোগ
চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করার অভিযোগ
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩০
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩০
সেনাবাহিনীতে চাকরি, সব জেলার প্রার্থীদের সুযোগ
সেনাবাহিনীতে চাকরি, সব জেলার প্রার্থীদের সুযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।