দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক এনজিওর ১৮ কর্মীকে আটক করেছে। তাদের মধ্যে একজন আমেরিকান নারীও রয়েছে। খ্রিস্টান মিশনারি কাজ চালানোর অভিযোগে তাদের আটক করা হয়।
দ্য ইন্টারন্যাশনাল অ্যাসিসট্যান্স মিশন (আইএএম) নিশ্চিত করে বলেছে, মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশে তাদের কার্যালয় থেকে কর্মীদের তুলে রাজধানী কাবুল নিয়ে গেছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সরকারি সূত্রে এ কথা জানা গেছে।
ঘোর প্রদেশের সরকারি মুখপাত্র আবদুল ওয়াহিদ হামাস ঘোরি বলেছেন, নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী বেশ কিছুদিন ধরেই তাদের পর্যবেক্ষণ করছিল। যে সব নথি ও ভিডিও পাওয়া গেছে তাতে দেখা গেছে তারা লোকজনকে খ্রিস্টান ধর্মে যোগ দেয়ার আমন্ত্রণ জানাচ্ছিল।
একজন মার্কিন নারীসহ মোট ২১ জনকে আটকের কথা তিনি উল্লেখ করেন। তবে আইএএম এক বিবৃতিতে ১৮ জনকে আটকের কথা জানিয়েছে।
এদিকে, শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানে একজন মার্কিন নাগরিকের আটক হওয়ার খবরের বিষয়ে তারা সচেতন রয়েছে। তবে তারা এর চেয়ে বিস্তারিত আর কিছু বলতে পারেনি।
প্রসঙ্গত, আইএএম ১৯৬৬ সাল থেকে আফগানিস্তানে কাজ করছে। তারা বিশেষভাবে চোখের যত্ন নিয়ে কাজ করতো। পরে স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ শুরু করে।
আফগানিস্তানে তালেবান ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর পশ্চিমাসহ বেশ কিছু সংখ্যক বিদেশিকে আটক করে।
সূত্র : এএফপি।
জেডএ